বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩০:৫৪
ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে আলোচনার সময় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর বক্তব্যকে ঘিরে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যাগুলো আবারও দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’ পাশাপাশি বিএনপির শাসনামলে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়েও সমালোচনা করেন তিনি।

তাঁর বক্তব্যের একপর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির মধ্যে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’ আওয়ামী লীগ সরকারের সময় তাঁর বক্তব্য চলাকালেও একই ধরনের হট্টগোল হতো উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি।

ব্যাংক রেজল্যুশন বিলে ১৮-এর ‘ক’ ধারা অন্তর্ভুক্ত থাকার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন রুমিন ফারহানা। তাঁর দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপিদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।

বক্তব্যের শেষ পর্যায়ে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এ সময় সংসদে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।

সদ্য সংবাদ/ এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী