ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৭:২৪:১৮
ছবি: সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশঙ্কার কথা জানান। এ সময় সাদিক কায়েমের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদলের এই নেতা।

নাছির উদ্দীন নাছিরের দাবি, ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের রাজপথের কর্মসূচি দমনের প্রচেষ্টায় ছাত্রলীগের বিভিন্ন মিছিলে সাদিক কায়েমের উপস্থিতির প্রমাণ রয়েছে। তাঁর মতে, অতীতের সেই রাজনৈতিক অবস্থানের প্রভাব এখনো তাঁর কর্মকাণ্ডে থাকতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলেও সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি মনে করেন। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সব সময় থাকবে বলেও জানান তিনি।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম