জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে পুনর্বহাল হলেন শরীফ উদ্দিন

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭:২০
ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশনা ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। ২০২২ সালে চাকরি থেকে অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর তাঁকে পূর্বের পদে পুনর্বহাল করেছে কমিশন। একই সঙ্গে চাকরির আগের জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, এটি জারির তারিখ থেকেই পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর হবে।

দুদক সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে চাকরিতে ফেরার আবেদন করেন শরীফ উদ্দিন। পরে ৫ নভেম্বর কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় আবেদনটি পর্যালোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করে পুনরায় চাকরিতে বহাল করা হয়েছে।

শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার ক্ষেত্রে সর্বশেষ আইনি জটিলতাও দূর হয় গত ২৯ অক্টোবর। ওই দিন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে আলোচনায় আসেন তিনি। এ সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে সাধারণ ডায়েরিও করেছিলেন শরীফ উদ্দিন।

চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই আদালত তাঁর অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। পাশাপাশি জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আবেদনটি ‘নট টু প্রসিড’ হিসেবে খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে পুনর্বহালের পথে থাকা আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স