মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৬:১৬:২৪
ছবি: সংগৃহীত

সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ নিয়ে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হিরো আলম।

বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের কারণেই আজ তিনি মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। মিডিয়া না থাকলে তাঁর পক্ষে এত মানুষের সামনে পরিচিত মুখ হয়ে ওঠা সম্ভব হতো না।

পরীমনির আচরণ প্রসঙ্গে হিরো আলম বলেন, শোবিজ অঙ্গনের তারকাদের গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। একজন প্রথম সারির অভিনেত্রীর কাছ থেকে সাংবাদিকের সঙ্গে এমন আচরণ প্রত্যাশিত নয়। বিষয়টি তাঁর কাছে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

পরীমনির উদ্দেশে হিরো আলম বলেন, গণমাধ্যম একজন শিল্পীকে পরিচিতি এনে দিতে পারে। তাই সাংবাদিকদের সঙ্গে বিরোধ না বাড়িয়ে তাঁদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করা উচিত। দেশজুড়ে এ নিয়ে যে আলোচনা চলছে, তা বন্ধে ক্ষমা চাওয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স