সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১৬:৪৪:১৮
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সরকার আইন মেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সরকারের সংযমকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। পরিস্থিতির অবনতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ করতে এ আয়োজন করা হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আবারও প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

বিদেশ থেকে দেওয়া নির্দেশনা বা উসকানিতে কাউকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের দেশে ফিরে এসে রাজনীতি করার আহ্বান জানানো হচ্ছে।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে যাওয়ার কথা রয়েছে। সফরটি বাস্তবায়িত হলে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে এ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচনের কথা রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের মধ্যে চারা ও মগ বিতরণ কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় থাকা ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিনে অবশিষ্ট ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের গাছের চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি