সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর চিকিৎসা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সদ্য সংবাদ/ এরআর