দায়িত্ব পালনে অনীহা, গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১৬:৫৯:৩৫
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত অপারগতার কারণে দলীয় দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় জানিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আবুল কালাম শেখ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তা পালন করতে অসুবিধার কথা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানিয়ে আসছিলেন তিনি।

আবুল কালাম শেখ বলেন, প্রায় তিন মাস আগে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছিলেন। তখনই তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষের কাছে স্পষ্ট না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন।

পদত্যাগের পেছনে কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা হুমকি কাজ করেনি বলেও দাবি করেন তিনি। সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তেই কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ ছেড়েছেন বলে জানান আবুল কালাম শেখ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি