রাষ্ট্রীয় সংকট সমাধানে সাত দফা দাবি ইসলামী ফ্রন্টের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৬:৩৩
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সংকট মোকাবিলায় সাত দফা প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির দাবির মধ্যে রয়েছে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের আয়োজন, সাম্প্রতিক অপরাধের নিরপেক্ষ তদন্ত, গণপিটুনি ও দখলদারত্ব বন্ধ এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট চুক্তিগুলোর শর্ত পর্যালোচনা।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে দলটি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিরোধকে সহিংসতা বা প্রতিহিংসার পথে না নিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মব সন্ত্রাস, গণপিটুনি, অবৈধ দখল ও বিচারবহির্ভূত সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ৫ আগস্টের পর ঘটে যাওয়া অপরাধগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানায় দলটি।

জাতীয় স্বার্থের বিষয়টি তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশের দাবি জানিয়েছে ইসলামী ফ্রন্ট। চুক্তিটির অর্থনৈতিক প্রভাব স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা এবং দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত থাকলে তা পরিবর্তনের আহ্বান জানানো হয়। প্রয়োজনে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে হওয়া চুক্তি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে দলটি। তাদের মতে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্র, অপহরণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে সেখানে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের প্রস্তাবও দিয়েছে দলটি।

মহাসচিব আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারত্ব এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলছে। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানের সাফল্য কেবল সরকার বা ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়েই এর প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা কোনো একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়। এসব জাতীয় স্বার্থ নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫