নামফলকে স্ত্রীর নাম থাকায় স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৩:২৭
ছবি: সংগৃহীত

নামফলকে নিজের নামের সঙ্গে স্ত্রীর নাম যুক্ত থাকায় নরসিংদীর শিবপুরে একটি স্থাপনার উদ্বোধন করেননি ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সেখানে ‘ঐতিহ্য’ নামে একটি স্থাপনা উদ্বোধনের কথা ছিল বিভাগীয় কমিশনারের। তবে নামফলকে তার নামের পাশে স্ত্রীর নাম দেখে তিনি স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবহারের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পুরোনো ওই গাড়িটিকে এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে রাখতে উপজেলা পরিষদ চত্বরে একটি টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ঐতিহ্য’।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জেলা সফরের অংশ হিসেবে শিবপুরে এসে স্থাপনাটি উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনারের। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনী ফলকে স্ত্রীর নাম থাকাকে কেন্দ্র করে আপত্তি ও সমালোচনা শুরু হলে তিনি স্থাপনাটি উদ্বোধন করেননি।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপজেলা কমপ্লেক্সে পৌঁছান বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এদিকে, উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম রাখার কারণ জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেননি তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫