প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব, আমি মাইর খেতে পারব না: আমির হামজা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৭:৩৭:১৮
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রয়োজনে জামায়াত ছাড়ার কথাও উল্লেখ করে তিনি বলেছেন, আর মার খেয়ে থাকার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত জামায়াতের নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। জুগিয়া এলাকার বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে আহতদের খোঁজ নিতে সেখানে যান সংসদ সদস্য।

এ সময় তাঁর দেওয়া বক্তব্যের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবুর-মবুর এখন বাদ। কোনো সবুর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মাইর খাওয়ার মধ্যে নেই। একটা মারলে দুটো মারব, সেই ব্যবস্থা করছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাটের বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতা মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার বিষয়ে শাহজাহানের দাবি, গড়াই নদীর বালুমহল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে সংসদ সদস্য আমির হামজা সম্প্রতি ওই এলাকায় গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর জামায়াতের নেতাকর্মীরা সড়কে ব্লক ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এর জেরেই বিএনপির নেতাকর্মীরা তাঁর অফিস ও বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, বালুমহল থেকে আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হতো। এখন সেই অর্থের পরিমাণ এক লাখ টাকা দাবি করা হচ্ছে। হামলার ঘটনাটি সাজানো বলেও পাল্টা অভিযোগ করেছেন তাঁরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর