সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬:০৫
সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন তথ্য জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিপুলসংখ্যক আবেদন এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে গিয়ে পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ই-পাসপোর্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১১ হাজার আবেদনের বায়োমেট্রিক নেওয়া হতো, সেখানে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট ইতোমধ্যে প্রবাসীদের কাছে বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলছে বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী বিশেষ ক্যাম্পের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কার্যক্রমও চলছে। সেখানে প্রায় ১৫ হাজার ২০০টি আবেদনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পর অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসামঞ্জস্য এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই ও সংশোধনের প্রয়োজন হওয়ায় কিছু আবেদন প্রক্রিয়াকরণে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

এ কারণে পাসপোর্ট প্রত্যাশী প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে ই-পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি সদ্য. জনগণের দাবিতে বাধা এলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির সদ্য. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সদ্য. সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি সদ্য. জনগণের দাবিতে বাধা এলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির সদ্য. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সদ্য. সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস