বিয়ে করার আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দেওয়া একটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে জুমা লেখেন, লজ্জায় মুখ ঢাকার পরিস্থিতি এড়াতে বিয়ের আগে হবু জীবনসঙ্গী ‘শামি বাই’ কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
পোস্টটির মন্তব্যের ঘরেও নিজের পছন্দের বিষয়ে কথা বলেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তাঁর এই মন্তব্যের পর পোস্টটির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনে সতর্কতা এবং নিজের পছন্দের বিষয়টি যেভাবে তুলে ধরেছেন, তা নিয়ে আলোচনা করছেন অনেকে।
তবে ফেসবুক পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্ভাব্য জীবনসঙ্গীর নাম উল্লেখ করেননি ফাতিমা তাসনিম জুমা।
সদ্য সংবাদ/এসএস