প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি জানালেন‌ মাহদী আমিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের ক্ষেত্রে সরকারের থাকা কিছু মূলনীতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধিতে এবং অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার নীতিগতভাবে  চারটি বিষয়কে প্রধান বিবেচনায় রেখেছে।

অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য বাজেটে ঘোষিত পরিকল্পনা সরকার ৩টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে থ্রিআর স্ট্র্যাটেজি হিসেবে বিবেচনা করা হয়েছে।‌

বাজেট প্রণয়ন করা হয়েছে ১০টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে। এছাড়া অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে ৩টি লভ্যাংশ অর্জনের লক্ষ্য রয়েছে।

শুক্রবার সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে মূলনীতিগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

‘প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি’ শিরোনামে মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, বিনিয়োগ বৃদ্ধিতে এবং অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার নীতিগতভাবে ৪টি বিষয়কে প্রধান বিবেচনায় রেখেছে,

১. সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার ২. জনগণের সম্পদ যেসকল প্রকল্পে বিনিয়োজিত হচ্ছে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন ৩. সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা ৪. প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি।

অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে বাজেটে ঘোষিত পরিকল্পনা সরকার ৩টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে ‘থ্রিআর স্ট্র্যাটেজি’ হিসেবে বিবেচনা করা হয়েছে:

১. রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন: অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা ১ বছর মেয়াদি
২. রিস্টোরেশন: অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের ১-৩ বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে
৩. রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন: সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী ৫ বছরের মধ্যে সম্পন্ন করা হবে

যে ১০টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে:

১. সবার জন্য উন্নয়ন
২. সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা
৩. সর্বজনীন সামাজিক সুরক্ষা
৪. বিনিয়োগ-নির্ভর, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি
৫. বিনিয়ন্ত্রণকরণ
৬. আর্থিক খাতের স্থিতিশীলতা
৭. জ্বালানি নিরাপত্তা
৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ
৯. প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা
১০. স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা

অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে যে ৩টি লভ্যাংশ (ডিভিডেন্ড) অর্জনের লক্ষ্য রয়েছে:
১. ডেমোগ্রাফিক ডিভিডেন্ড
২. লনজিভিটি ডিভিডেন্ড
৩. ডেমোক্রেটিক ডিভিডেন্ড

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা