প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জিতল পর্তুগাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ-২০২৫' এর ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে ওঠা পর্তুগিজদের হাতেই উঠলো বিজয়ের শিরোপা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন আনিসিও ক্যাব্রাল। তার সেই গোলই পর্তুগালের অনূর্ধ্ব–১৭ দলের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করে। এই আসরে দুই দলই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল।

অস্ট্রিয়ার ফরোয়ার্ড জোহানেস মজার ফাইনালের আগপর্যন্ত আট গোল করে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। তবে, ফাইনালে কোন গোলের দেখা পাননি তিনি। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা ড্যানিয়েল ফ্রাউশারের শট পোস্টে লেগে ফিরে আসায় সমতার শেষ সুযোগটিও নষ্ট হয়ে যায় অস্ট্রিয়ার।

ফাইনালের পুরো ম্যাচটিই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শট ও লক্ষ্যে নেওয়ার প্রচেষ্টায় খুব সামান্যই এগিয়ে ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ১৫টি শটের বিপরীতে পর্তুগালের শটের সংখ্যা ছিল ১৪টি। যেখানে অস্ট্রিয়া লক্ষ্যে শট ছিল পাঁচটি, সেখানে পর্তুগালের এই সংখ্যা ছিল ৪টি।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের ম্যাচটি গোলশূন্য অবস্থায় থাকলেও টাইব্রেকারে ৪–২ গোলে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে ইতালি। সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারায়, আর ব্রাজিল পেনাল্টিতে ৬–৫ ব্যবধানে হেরে যায় পর্তুগালের কাছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ