রাজধানীতে চাঁদা না পেয়ে নির্মাণ সাইটের ম্যানেজারকে গুলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার আহত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
আহত নাজিমুদ্দিন একটি নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাজিমুদ্দিনকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসা শুরু করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আহতের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, 'বিকেলে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী মহাখালীর নির্মাণ সাইটে এসে ইঞ্জিনিয়ারের খোঁজ করা শুরু করে। একপর্যায়ে তারা আমার ভাই নাজিমুদ্দিনকে মারধর করে তার বাম পায়ে লাগে গুলি করে পালিয়ে যায়।'

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এ হামলা হয়েছে বলে করেছে আহতের পরিবার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি