রাস্তা–কালভার্ট ও কর্মসংস্থানকেই উন্নয়ন ভাবেন ৭৭ শতাংশ ভোটার: সিপিডি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। অর্থাৎ উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনো প্রধানত অবকাঠামোকেন্দ্রিক। এই ধারণা জাতীয় নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
 
জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার উন্নয়নের প্রধান সূচক হিসেবে সড়ক, ব্রিজ, কালভার্টসহ দৃশ্যমান অবকাঠামো প্রকল্পকে গুরুত্ব দেন। এসব প্রকল্পের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থান যুক্ত থাকায় ভোটারদের কাছে এগুলো উন্নয়নের শক্ত প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
 
গবেষণায় আরও দেখা যায়, শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে ব্রিজ ও সড়ক নির্মাণকে ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন। পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় এলাকা, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এই প্রবণতা তুলনামূলকভাবে আরও বেশি।
 
ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা গেছে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিনিধিদের ধারণা তুলনামূলকভাবে বিস্তৃত হলেও সামগ্রিকভাবে ভোটারদের চিন্তা এখনো অবকাঠামোকেন্দ্রিক রয়ে গেছে।
 
সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, 'বাংলাদেশে একটি সবুজ সমাজ গড়ে তোলা সম্ভব—এমন আশাবাদী ধারণা পোষণ করেন ৯৫ শতাংশ ভোটার। তবে তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন ধারণার এই একমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়ালে ঠেলে দিতে পারে। উন্নয়ন আলোচনায় অবকাঠামো ও কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমানের বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।'
 
জরিপে পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভোটারদের সহজ সমাধানের প্রতি ঝোঁকের চিত্রও উঠে এসেছে। প্রায় ৬১ শতাংশ ভোটার গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোর বিষয়টিকে পরিবেশ সুরক্ষার প্রধান উপায় হিসেবে দেখছেন। রাজনৈতিক প্রার্থীরাও প্রায় একই ধরনের মত দিয়েছেন।
 
গবেষকদের মতে, ব্যক্তিগতভাবে সহজে করা যায়—এমন উদ্যোগকেই ভোটাররা পরিবেশ রক্ষার মূল সমাধান হিসেবে বিবেচনা করছেন।
 
নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন, এমন ভোটারের হার ৪৭ শতাংশ। প্রার্থীদের মধ্যে এই হার প্রায় ৪২ শতাংশ। তবে নবায়নযোগ্য জ্বালানিকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
 
জরিপে আরও দেখা গেছে, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক উন্নয়নকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন ভোটার ও প্রার্থীরা। ভোটারদের কাছে দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপ এতটাই প্রবল যে সামাজিক বিষয়গুলো গৌণ হয়ে উঠছে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভোটারদের অগ্রাধিকার মূলত দুটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ—স্বাস্থ্য ও শিক্ষা।
 
সিপিডির মতে, এই বাস্তবতা ইঙ্গিত দেয় যে দেশের বড় একটি অংশ এখনো মৌলিক চাহিদা পূরণের লড়াইয়ে ব্যস্ত।
 
এই জরিপে দেশের ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন নির্বাচন প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি এবং বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে। জরিপে পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন—এই তিন স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়।
 
মিডিয়া ব্রিফিংয়ে জরিপের তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত, অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ, মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি