“সাংগঠনিক দক্ষতার দিক দিয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপি নতুন ইতিহাস সৃষ্টি করবে-মতিউর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রসঙ্গে বক্তাবলী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির বলেন, “সাংগঠনিক দক্ষতার দিক দিয়ে আমরা বক্তাবলীর ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করবো।” তিনি জানান, সাধারণত আহ্বায়ক কমিটি গঠন করা হয় তিন মাসের জন্য এবং এ সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব থাকে তাদের উপর। কিন্তু বক্তাবলী ইউনিয়নে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, তারা দুই থেকে আড়াই বছর পার করেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা একটি সমন্বিত সভাও করেননি। “আমি নিজেও তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি, কিন্তু তারা দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে,” বলেন তিনি। মতিউর রহমান ফকির আরও জানান, ফতুল্লা থানার বাকি চারটি ইউনিয়নে ইতোমধ্যে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, একমাত্র বক্তাবলীতেই নেই। যেহেতু নির্বাচন খুব দূরে নয়, তাই শীর্ষ নেতৃবৃন্দ বক্তাবলীতে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ দায়িত্ব নতুন কমিটিকে প্রদান করেছেন। তিনি বলেন, “আমরা সকল ভেদাভেদ ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বক্তাবলী ইউনিয়ন বিএনপিতে অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, যারা অতীতে দায়িত্ব পালন করেছেন। তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে পাশে নিয়ে আমরা দলকে এগিয়ে নিতে চাই।” তিনি আরও বলেন, “একটি বিদ্বেষী মহল আমাদের নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। নিজেদের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে দল কখনোই শক্তিশালী হবে না। ভুলত্রুটি থাকতেই পারে, তবে আপনারা আমাদের জানালে আমরা পরামর্শ গ্রহণ করে তা সংশোধন করব।” দলের চেইন অব কমান্ড মানার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “আমরা যারা দলকে ভালোবাসি, তাদের অবশ্যই নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করা উচিত। দলের নেতৃত্ব যখনই যে নির্দেশনা দেবে, আমরা তা যথাযথভাবে পালন করব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন