শেখ হাসিনার সঙ্গে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে জিএম কাদেরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে সেই আলাপচারিতা শুধুমাত্র সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে স্পষ্ট করেছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, '৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। শুধু কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের কথাবার্তাই হয়েছে।'

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা তিনি আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন কি না—এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান জাপা চেয়ারম্যান।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথাও আমার সঙ্গে হয়নি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার