শেষ ওভারের নাটকীয়তা, বল টেম্পারিং বিতর্কে ফিজের দলের বিপক্ষে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শেষ ওভারের আগে বল বিকৃতির অভিযোগে দেওয়া পাঁচ রানের পেনাল্টি, এই এক সিদ্ধান্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। তুমুল নাটকীয়তার পর শেষ পর্যন্ত জয় তুলে নেয় করাচি কিংস।

লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৮ ওভার শেষে করাচির দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে বল হাতে নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মাত্র ৯ রান খরচ করলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় লাহোরের দিকে।

ফলে শেষ ওভারে করাচির সামনে দাঁড়ায় ১৪ রানের লক্ষ্য। এই সময় বল করতে আসেন লাহোরের গতি তারকা হারিস রউফ। তবে ওভার শুরুর আগেই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা।

বোলারের রান-আপে একত্র হন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, রউফ ও ফখর জামান। এ সময় তিনজনকেই বল হাতে নিতে দেখা যায়। বিষয়টি নজরে আসে আম্পায়ারের, এবং তিনি বলটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ ও স্কয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা শেষে রায় দেওয়া হয়—লাহোর কালান্দার্স ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করেছে। ফলে করাচি কিংসকে দেওয়া হয় ৫ রান পেনাল্টি এবং বল পরিবর্তন করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক শাহিন। ম্যাচ শেষে তিনি বলেন, আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে পরে কথা বলবেন।

পেনাল্টির ফলে করাচির প্রয়োজন নেমে আসে মাত্র ৯ রানে। শেষ ওভারের প্রথম বলেই আউট হন খুশদিল শাহ। এরপর একটি ওয়াইড দেন রউফ। তবে ম্যাচের ভাগ্য বদলে দেন আব্বাস আফ্রিদি—পরের দুই বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে করাচি কিংস। এই জয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অপরাজিত থাকল তারা।

অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর কালান্দার্স।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে