শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ এনসিপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল। এনসিপি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে।

শিক্ষার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকবার আসার সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসি সহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সমাধান করা যায়নি। আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরি প্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। আমরা মনে করি, দেশের মেধাবী তরুণ–তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শোনার জন্য সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য।

আমরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি