শরীফ ওসমান হাদির জানাজা আজ, ডিএমপির ৭ নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনায় ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি নগরবাসীকে নিম্নোক্ত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে—

মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন: গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট।

ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড)গামী যানবাহন: খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং।

ধানমণ্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন: আসাদগেট–গণভবন ক্রসিং ইউটার্ন–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি।

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন: গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি।

ইন্দিরা রোড/এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমণ্ডিগামী যানবাহন: খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট।

মিরপুর রোড থেকে ধানমণ্ডি ২৭গামী যানবাহন: শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে চলাচল।

এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন: ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ।

ডিএমপি জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জানাজায় আগতদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি