সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সকালে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে নিজেরাও শপথ গ্রহণ না করার ঘোষণা দেয়ার পর দুপুরেই সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি তারা। বিএনপির এই পদক্ষেপের প্রেক্ষাপটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন কি-না তা নিয়ে অস্পষ্টতা ছিল।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছিলেন, 'দুপুর ১২টায় আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে এবং আমরা নির্ধারিত সময়েই সেখানে উপস্থিত হবো। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামায়াতের এমপিরা কোনো ধরনের শপথ গ্রহণ করবে না।'

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, 'বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার কারণে ১১ দলীয় জোটের অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

শেষ পর্যন্ত জোটের আলোচনার পর জামায়াতের সংসদ সদস্যরা উভয় শপথই গ্রহণ করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ৬৮টি আসন জয় করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার