সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. উম্মে হানি পৃথ্বী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ ফরম গ্রহণ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই তাকে ঘিরে দলীয় রাজনীতিতে আলোচনা তীব্র হয়েছে এবং বিভিন্ন মহলে তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন ডা. উম্মে হানি পৃথ্বী। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মাঠ পর্যায়ের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তাকে এগিয়ে রাখা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, বিগত সরকারের সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে একাধিকবার লাঞ্ছনা ও বাধার মুখে পড়েন তিনি। তবুও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থেকেছেন এবং দলের দুর্দিনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে বগুড়া অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও তার প্রতি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। স্থানীয় শরিফউদ্দিন সরকার বলেন, ডা. উম্মে হানি একজন মানবিক মানুষ এবং নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তিনি সংসদ সদস্য হলে এলাকার মানুষের উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আরেক বাসিন্দা জাহানারা বেগম বলেন, তিনি নারীদের জন্য কাজ করেন এবং একজন দক্ষ চিকিৎসক হিসেবে পরিচিত। তাই তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বর্তমান রাজনীতিতে তরুণ নেতৃত্বের গুরুত্ব বাড়ছে। সে বিবেচনায় ডা. উম্মে হানি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে চিকিৎসা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছেন এবং মানুষের পাশে থেকে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের সময়ও আন্দোলনে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে তিনি অনুপ্রাণিত ও গর্বিত। মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা তার রাজনৈতিক পথচলার প্রেরণা।

ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চান তিনি। দল তাকে মূল্যায়ন করলে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান। শেষে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার