সংস্কার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক কাউন্সিল গঠন জরুরি: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার কার্যক্রম গভীর অচলাবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কাউন্সিল দ্রুত গঠনের আহ্বান জানান তিনি।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘সংস্কার অচলাবস্থা: উত্তরণের পথ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, '২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ছিল একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ, যেখানে জনগণ শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের দাবি তুলেছিল। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।'

তিনি বলেন, 'গণভোটের মাধ্যমে অনুমোদিত ‘জুলাই সনদ’ এবং ৪৮ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি হয়নি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং উচ্চকক্ষ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অনীহা দেখা যাচ্ছে—যা জনগণের রায়ের প্রতি অবহেলা।'

এনসিপি আহ্বায়ক আরও বলেন, 'পূর্বে নেওয়া সংস্কার উদ্যোগগুলোর অনেকটাই এখন থমকে গেছে। এর মধ্যে রয়েছে মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ, দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতা নিশ্চিতকরণ, পুলিশ সংস্কার, গুম প্রতিরোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার উদ্যোগ।'

তিনি অভিযোগ করেন, এসব উদ্যোগ থেকে সরে এসে প্রশাসনিক কাঠামোয় নির্বাহী ক্ষমতা বাড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

অর্থনৈতিক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, 'ব্যাংকিং ও রাজস্ব খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠানগুলো আবারও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।'

তিনি আরও বলেন, 'সাইবার সিকিউরিটি আইনের অপব্যবহারের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।'

আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে তিনি পশ্চিমবঙ্গ ও রোহিঙ্গা সংকট নিয়েও উদ্বেগ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

সবশেষে নাহিদ ইসলাম বলেন, 'স্থিতিশীলতা অর্জনের জন্য গণতান্ত্রিক বৈধতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান নিশ্চিত করা জরুরি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার