সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্থাপনের আগে মরতে পারি না, এরপরই মারা যান গ্রাহাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
কট্টর ইসরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার মারা যান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই পরামর্শ উপেক্ষা করেছিলেন বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।

সাংবাদিক বারাক রাভিদ সোমবার অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে গ্রাহামের শেষ সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। সেখানে গ্রাহামের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার কিছুক্ষণ পর গ্রাহাম জানান, তিনি অসুস্থ বোধ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলে গ্রাহাম জানান, রোববার সকালে নির্ধারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি চিকিৎসকের কাছে যাবেন।

৭১ বছর বয়সী গ্রাহাম তখন একটি মন্তব্যও করেন। তিনি ওই সূত্রকে বলেন, ‘আমি এখন মরতে পারি না। এখনও আমাকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কাজ করতে হবে, ইরানের বিষয়টি মীমাংসা করতে হবে এবং ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের কাজ করতে হবে।’

এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। রোববার ভোরে এক বিবৃতিতে গ্রাহামের কার্যালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, অ্যাওর্টিক ডিসেকশনের কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে একটি টেলিভিশন অনুষ্ঠানে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন সফর থেকে ফিরে শনিবার রাতে গ্রাহাম তাকে ফোন করেছিলেন। কথোপকথনের সময় তাকে কিছুটা ক্লান্ত শোনালেও তিনি স্বাভাবিক ছিলেন।

ট্রাম্প বলেন, গ্রাহাম তাকে ফোন করে জানিয়েছিলেন, ‘আমরা সেভ আমেরিকা অ্যাক্ট-এর জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন, ওই আইন নিয়ে গ্রাহাম অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি