২০১৯ সালের দোহা–হতাশা ফিরে এলো আবারও। রাইজিং স্টার্স এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল।
রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলই তোলে ১২৫ রান। ফলে, ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানের বোলার আহমেদ দানিয়ালের আগুনে স্পেলের মুখে মাত্র ৬ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার বলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। জিতে নেয় টুর্নামেন্টের তৃতীয় শিরোপা।
সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে সিঙ্গেল এলেও দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফেরেন সাকলাইন। একটি ওয়াইডে কিছুটা স্বস্তি এলেও পরে জিসান আলম বোল্ড হলে বাংলাদেশের সংগ্রহ থেমে যায় ৬ রানেই।
এর আগে, ১২৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। জিসান (৬) ব্যর্থ হলেও সোহান (২৬) কিছুটা এগিয়ে নেন দলকে। তবে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জাতীয় দলের নবীন মুখ মাহিদুল অঙ্কন রানের খাতা না খুলেই ফিরলে, অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির রাব্বির (৮) বিদায়ে আরও কঠিন হয়ে ওঠে রান তাড়া।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে শহীদ আজিজকে তিনটি ছক্কায় ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। তবে শেষ পর্যন্ত ম্যাচ টাই করেই থামতে হয় বাংলাদেশকে। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও জয় এনে দিতে পারেননি।
ফাইনালের শুরুতে টস হেরে আগে ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করে পাকিস্তান 'এ' দল। ইনিংসের প্রথম বলেই ইয়াসির খান রানআউট হলে চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট ও রাকিবুল হাসান ২ উইকেট নেন। পাকিস্তানের হয়ের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন সাদ মাসুদ।
সুপার ওভারে রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা হাতছাড়া বাংলাদেশের
২০১৯ সালের দোহা–হতাশা ফিরে এলো আবারও। রাইজিং স্টার্স এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
গাজার শিশুদের চিকিৎসার জন্য প্রায় পৌনে দুই কোটি টাকা অনুদান সংগ্রহ করলেন হামজারা
২৯ অক্টোবর, ২০২৬
ব্যালন ডি’অর জয় করে ইতিহাসের পাতায় হ্যারি কেইন
২৭ অক্টোবর, ২০২৬
সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল
২৫ অক্টোবর, ২০২৬
মারা গেছেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল
২৪ অক্টোবর, ২০২৬
তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের অকালমৃত্যু
২৪ অক্টোবর, ২০২৬
-
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী
-
বিদ্যুৎস্পৃষ্টে হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
-
যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ
-
মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮০০ শিক্ষার্থী
-
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী
-
গোপালগঞ্জে প্রবেশের সময় হেলমেট পরলেন জামায়াতের নেতা-কর্মীরা
-
শপথের পরই মাদকবিরোধী অভিযান, সংসদে সার বিক্রির দাবি তুলব: ফয়সল আমিন
-
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের’ অভিযোগ, বাধ্যতামূলক অবসরে এএসপি
-
পুরনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারি
-
তিন জেলায় জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে আশেক মাহমুদ কলেজ