তারেক রহমানের প্রত্যাবর্তনে উৎসবের নগরী পূর্বাচল: ৩০০ ফিট সড়কে মিলেছে দেশের সব পথ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
প্রায় দেড় যুগ পর বিএনপির নেতাকর্মীদের বহুল প্রতীক্ষিত সেই দিনটি এসে গেছে। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরছেন। এ উপলক্ষে ৩০০ ফিট সড়কের পাশে নির্মিত মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাঁকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে।

নেতার আগমন যত ঘনিয়ে এসেছে, ততই বেড়েছে নেতাকর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। গত কয়েক দিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী হতে শুরু করেন তাঁরা। ভিড় ও যাতায়াতজনিত ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে ঢাকায় এসে অবস্থান নেন। যাঁদের আত্মীয়স্বজন বা থাকার ব্যবস্থা আছে, তাঁরা আগে থেকেই রাজধানীতে চলে আসেন।

গত সোমবার থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীদের ঢাকায় আসার প্রবণতা বাড়তে থাকে। বুধবার রাতেও ট্রেন, লঞ্চ ও বাসে করে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকার পথে রওনা দেন। ঢাকায় পৌঁছে অনেকেই সংবর্ধনাস্থল ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবি তুলেছেন, ফেসবুকে লাইভ ও পোস্টের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

বুধবার সকাল থেকেই ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীদের ৩০০ ফিট এলাকায় জড়ো হতে দেখা যায়। বাসের পাশাপাশি ট্রাক, মিনি ট্রাক ও মাইক্রোবাসেও তাঁরা সেখানে আসেন।

কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমন ঘটেছে।
 
বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে বাগেরহাট থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। এ জন্য ১৫০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়িতেও অনেকে ঢাকায় এসেছেন।

সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
 
বরগুনা জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চে ঢাকায় আসছেন। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী রওনা দিয়েছেন। এ ছাড়া পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় বিএনপি।

সব মিলিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে যেন মিলেছে দেশের সব পথ। উৎসব, প্রত্যাশা আর আবেগে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি