তিস্তা-গঙ্গাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিস্তা মহাপরিকল্পনাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, নদী খনন এবং তীর সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তা নদীতে নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি বলেন, অন্য কোনো দেশের নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

দুর্নীতি দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনভাবে তদন্ত করা উচিত। আগের সরকার কিংবা বর্তমান সরকার যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক না কেন, তা তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা উচিত বলেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তিনি বলেন, সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ, এ ধরনের ঘটনায় ভুল বার্তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক