যানজট নিরসনে না'গঞ্জবাসীর পাশে মাসুদুজ্জামান
যানজট নিরসনে না'গঞ্জবাসীর পাশে মাসুদুজ্জামান
A
Admin
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় মাসুদুজ্জামান বলেন, “আমরা সব থেকে বেশি যে জিনিসটা অসুবিধা ভোগ করি, সেটি হলো যানজট, যা নারায়ণগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে মুক্তি জরুরি মনে করে বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও মডেল গ্রুপের যৌথ উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করা হলো।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই উদ্যোগে যানজটের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নারায়ণগঞ্জের মানুষ এর সুফল পাবে। এরপর আরও নাগরিক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে ব্যবসায়ী, সুশীল সমাজ, তরুণ ও নবীনদের সঙ্গে সমন্বয়ে কাজ করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো।”
স্বেচ্ছাসেবকদের কাজ চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, “এখানে নাগরিকদেরও সচেতন হয়ে যানজট নিরসনে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক আমাদের বলেছেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ, তাই এই শহরের দায়িত্ব আমাদের নিতে হবে। ইতিমধ্যে খাল খনন করে প্রায় দুই হাজার ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু অনেকেই এখনও খালে বর্জ্য ফেলে। তাই আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে এবং শহরকে পরিবর্তন করতে হবে।”
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি।”
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার
১৭ সেপ্টেম্বর, ২০২৬
নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার
১৭ সেপ্টেম্বর, ২০২৬
মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা
১৭ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
-
নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য
-
এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি
-
হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি
-
পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচার, জড়িত ২০০ পুলিশ!
-
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত
-
ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার
-
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে
-
নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার
-
রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি