যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। একই সঙ্গে দেশের পানির প্রবাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে শুষ্ক মৌসুমে কৃষকসহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় স্বার্থে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেই আস্থা রক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ এবং জনগণের স্বার্থে ‘সবার জন্য বাংলাদেশ’—এই দর্শনকে সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি এবারের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ আখ্যা দিয়ে বলেন, অর্থনীতিকে সীমিত কিছু সুবিধাভোগীর নিয়ন্ত্রণ থেকে বের করে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

সরকারপ্রধান আরও বলেন, এবারের বাজেটে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নআয় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার করে তাদের জীবনযাত্রার চাপ কমানো, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করা সরকারের প্রধান অগ্রাধিকার।

সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, বর্তমান সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য বিনিয়োগ ও অর্থনীতিকে শক্তিশালী করা। সরকারের বাজেটেও সেই লক্ষ্যই প্রতিফলিত হয়েছে।

এর আগে বাজেটের ওপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের নির্বাচনী এলাকার সিটি করপোরেশনের বাইরে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরবর্তীতে সিটি করপোরেশন এলাকাগুলোর জন্যও জেলা পরিষদের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার