যোগ্যদের নিয়ে দেশ গড়বে বিএনপি: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে যোগ্য ও দক্ষ মানুষকে দায়িত্ব দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময়ে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১৬ বছরে সামরিক বাহিনীকে রাজনীতিকরণের মাধ্যমে পদ্ধতিগতভাবে দুর্বল করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে যোগ্য ব্যক্তিদের খুঁজে দেশের স্বার্থে কাজ করার সুযোগ দেওয়া হবে।

নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি জানান, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়তে বিএনপি বিশেষ কর্মসূচি হাতে নেবে। গ্রামের অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপে ৫০ লাখ কার্ড দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী একটি অংশকে দুই থেকে আড়াই লাখ টাকা দেওয়া হবে, অন্য অংশকে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যাতে তারা তা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন। ধাপে ধাপে এই সুবিধা সব নারীর জন্য উন্মুক্ত করা হবে, তবে আবেদন করতে পারবেন কেবল যাদের প্রকৃত প্রয়োজন।

প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে তারেক রহমান বলেন, সাড়ে তিন লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে শিশুরা সঠিক শিক্ষা পায়। এর সুফল ১০ বছর পর স্পষ্টভাবে পাওয়া যাবে। পাশাপাশি পাঠ্যসূচিতে ক্রীড়া ও সংস্কৃতিকে আবশ্যক বিষয়ে অন্তর্ভুক্ত করা এবং দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। মান্দারিন ও আরবি শেখানো নিয়ে আলোচনার কথাও বলেন।

কৃষকদের বিষয়ে তিনি জানান, কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে অ্যাপ ব্যবহার করে কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ রাখা হবে। এই অ্যাপের মাধ্যমে কৃষকেরা প্রয়োজনীয় সব ধরনের কৃষি সহায়তা পাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি