যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানে আবার ভূমিকম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান।

শনিবার (৭ মার্চ) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ইরানের বন্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান চলবে। তিনি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ও নৌবাহিনী এবং নেতৃত্ব কাঠামো কার্যত ভেঙে পড়েছে।

এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই নতুন করে ভূমিকম্প আঘাত হানায় দেশটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী