১৭ দিনে ৪৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মাল্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মাত্র ১৭ দিনের ব্যবধানে ৪৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। দ্রুতগতির এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে নজিরবিহীন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মাল্টার সংবাদমাধ্যম মাল্টা ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর রাতে বিশেষ ব্যবস্থায় ৪৪ জন অভিবাসীকে মাল্টা থেকে ফেরত পাঠানো হয়। তাদের জাতীয়তা প্রকাশ না করা হলেও ফেরত পাঠানোদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে।

জানা গেছে, এই অভিবাসীরা ১২ ডিসেম্বর ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার হন। নৌকাটিতে মোট ৬১ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যার মধ্যে ৫৯ জন বাংলাদেশি এবং ২ জন মিশরের নাগরিক। উদ্ধার অভিযানের সময় দুইজনের অবস্থা গুরুতর ছিল এবং পরবর্তীতে একজনের মৃত্যু হয়।

মাল্টা থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাবেয়া বেগম জানান, এটি কোনো জোরপূর্বক ডিপোর্টেশন নয়, বরং অভিবাসীদের স্বেচ্ছা প্রত্যাবাসন। ফেরত আসা সবাই নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মাল্টা সরকার তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে আর্থিক সহযোগিতাও দিয়েছে।

ফেরত পাঠানো ৪৮ জনকে দুটি দলে দেশে পাঠানো হয়। প্রথম দলে থাকা ৪৪ জন ২৮ ডিসেম্বর একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান। বাকি চারজনকেও মাল্টায় পৌঁছানোর কয়েক দিনের মধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী বাইরন ক্যামিলেরি বলেন, 'যারা শরণার্থী হিসেবে সুরক্ষার যোগ্য, তাদের সহায়তা করা হবে। আর যারা ব্যবস্থার অপব্যবহার করতে চাইবে, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।'

তিনি জানান, এই দ্রুত প্রত্যাবাসন মানবপাচারকারীদের জন্য একটি শক্ত বার্তা বহন করছে।

ইউরোপীয় ইউনিয়নের ইটিআইএএস ও এআইডিএর তথ্য অনুযায়ী, মাল্টায় অনিয়মিত অভিবাসন মোকাবিলা এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্পন্ন হচ্ছে। ২০২৫ সালে মাল্টায় প্রবেশ করা অনিয়মিত অভিবাসীদের প্রায় ৮১ শতাংশকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও কয়েকজন বাংলাদেশি মাল্টায় অবস্থান করছেন। তাদের আশ্রয় আবেদন যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি