আমাকে মাননীয় বলবেন না’; সাংবাদিকদের প্রতি তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাংবাদিকদের উদ্দেশে মাননীয় সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় একজন সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'দয়া করে আমার নামের আগে মাননীয় বলে সম্বোধন করবেন না।'

মতবিনিময়কালে তারেক রহমান বলেন, 'দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হলেও আমার মন-মনন সবসময় দেশের সঙ্গেই ছিল। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। এখন থেকে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে এবং কোনোভাবেই যেন তা মতবিরোধে রূপ না নেয়।'

দেশে ফিরে বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 'নতুন প্রজন্মের মধ্যে দিকনির্দেশনা ও আশার খোঁজ স্পষ্টভাবে লক্ষ্য করেছি। শুধু নতুন প্রজন্ম নয়, সকল প্রজন্মই রাজনীতিবিদদের কাছ থেকে একটি গাইডেন্স প্রত্যাশা করে।'

রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, 'সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও যদি রাজনীতিবিদরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।'

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত অতিথিদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা