আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানালো ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বার্তায় বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের এ ধরনের সামরিক পদক্ষেপ অগ্রহণযোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে রণধীর জয়সওয়াল বলেন, 'পবিত্র রমজান মাসে চালানো এই বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এমন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীর উদ্বেগজনক।'

তিনি আরও বলেন, 'নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের পুরোনো কৌশল। আফগানিস্তানে বিমান হামলা সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ।'

একই সঙ্গে তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া সীমান্তসংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান কাবুলসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা শুরু করে। শুক্রবারও সেই হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে