আফগানিস্তানে পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, হুঁশিয়ারি তালেবানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে ‘অমার্জনীয় অপরাধ’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেছেন, এই হামলার জবাব সামরিকভাবেই দেওয়া হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ার কৌশল আপাতত গোপন রাখা হয়েছে। তবে আফগান প্রতিরক্ষা বাহিনী ‘উপযুক্ত সময়ে’ এর জবাব দেবে। তার এই বক্তব্যের পর প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

মুজাহিদ ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের আগ্রাসী নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়া উচিত। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের সঙ্গে আফগানিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতেই ইসলামাবাদ আফগান ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করছে।'

পাকিস্তানের পক্ষ থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর উপস্থিতি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সরাসরি নাকচ করে দেন তালেবান মুখপাত্র।

তিনি জানান, টিটিপি পাকিস্তানের অভ্যন্তরেই সক্রিয় এবং তাদের কার্যক্রম পরিচালনার জন্য আফগান ভূখণ্ডের প্রয়োজন নেই। প্রমাণ ছাড়াই প্রতিটি হামলার দায় আফগানিস্তানের ওপর চাপানো পাকিস্তানের ‘অভ্যাসে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দীর্ঘদিন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পাকিস্তান এখন কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। তিনি ইঙ্গিত দেন, আফগান ভূখণ্ড থেকে টিটিপি-সংশ্লিষ্ট হামলা অব্যাহত থাকায় ইসলামাবাদ সরাসরি সামরিক পদক্ষেপের পথেই হাঁটছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনীর হামলার পরই পাকিস্তান প্রকাশ্যে কঠোর বার্তা দিয়েছে। একই সঙ্গে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের একাধিক বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে দুই দেশ সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধবিরতিতে সম্মত হলেও দফায় দফায় সংঘর্ষের কারণে তা কার্যকর হয়নি। বর্তমান পরিস্থিতিতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে