আপনারা আমার স্ত্রীর শেষ মুখটা দেখতে দেননি: জাহের আলভী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা’র আত্মহত্যা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। দাম্পত্য কলহের কারণে ইকরার মৃত্যুর পর তার পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করেছে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারে স্ত্রীর মুখ দেখতে উপস্থিত হননি আলভী, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আলভী। তিনি বলেন, “শেষ প্রশ্ন থেকেই আসি। দেখলাম অনেকেই বলছেন, যে মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করল, আমি একটিবারও শেষ দেখা দেখতে এলাম না কেন?”

আলভী ভিডিও বার্তায় আরও বলেন, “আপনারা কি আমার দেশে ফেরার অবস্থা রেখেছেন? আমি দেশে আসা মাত্রই মব সৃষ্টি হবে, আমাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার ফোনে এত থ্রেটস, আমি বোঝাতে পারব না। এয়ারপোর্টে লোক ফিট করা আছে, আমি এয়ারপোর্টে যাওয়া মাত্রই তারা আমাকে হিট করবে।”

স্ত্রীর শেষ দেখা না পাওয়ার প্রসঙ্গে আলভী বলেন, “ইকরার মুখটা আমাকে দেখতে দেননি, ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি।” নেপাল থেকে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “সেদিন ডিরেক্ট ফ্লাইট ছিল না, ট্রানজিট ফ্লাইটে এলে পরের দিন আসতে হতো। চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে টিকিট ম্যানেজ করতে পারিনি। পরদিন ইমিগ্রেশন ক্রস করেছি, এরপর জানতে পারি এয়ারপোর্টে ঢোকা মাত্রই আমার ওপর আক্রমণ হবে।”

ইকরার সঙ্গে সম্পর্কটি শুরু থেকেই টক্সিক ছিল উল্লেখ করে আলভী বলেন, “ইকরা আমাদের সম্পর্কের শুরু থেকেই সন্দেহপ্রবণ ছিল। অনেক আগে থেকেই ডিভোর্স চাইছিল, কিন্তু আমি চাইনি। কিছু বদ-অভ্যাস ছিল। ট্রিগারড হয়েছে, তবে আমার কারণে নয়। আমার কিছু ভাই ও কমন সার্কেল দিনের পর দিন ট্রিগার করে ইকরাকে এই জায়গায় নিয়ে এসেছে।”

উল্লেখ্য, ইকরার আত্মহত্যা ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি, মিরপুর ডিওএইচএসে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে। ময়নাতদন্ত শেষে রবিবার তার লাশ ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি