ভারতে ধরপাকড় ও দমনপীড়ন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন কথিত অভিবাসীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতের একটি সীমান্ত চৌকিতে অপেক্ষা করছিলেন হাসিনা বিবি। চার বছর বয়সী ক্ষুধার্ত মেয়েকে বুকে জড়িয়ে তিনি বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় ছিলেন। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর অভিযান ও ধরপাকড়ের আতঙ্কে তিনি ভারত ছাড়ার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুর সীমান্ত এলাকায় গত দুই দিনে জড়ো হওয়া কথিত শত শত বাংলাদেশির মধ্যে হাসিনা বিবিও একজন। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। নির্বাচনী প্রচারণায় তারা নথিপত্রহীন অভিবাসীদের “শনাক্ত, বাদ ও ফেরত” পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেক অভিবাসী এখন এক অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছেন। একদিকে ভারত ছাড়ার চাপ, অন্যদিকে নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশে প্রবেশের অনিশ্চয়তা।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাসহ ‘আটক বিদেশিদের’ জন্য হোল্ডিং সেন্টার বা আটককেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

৪৫ বছর বয়সী হাসিনা বলেন, “আমাদের দ্রুত ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সীমান্ত এলাকায় নির্মাণাধীন একটি ভবনে আশ্রয় নেওয়া পরিবারগুলোর অনেকে কয়েক দিন ধরে ঠিকমতো খাবার পাননি। হাসিনার স্বামী তাঁদের সন্তানকে শুকনো রুটির টুকরা খাওয়ানোর চেষ্টা করছিলেন।

কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব—এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানে হঠাৎ মানুষের ভিড় বাড়তে থাকে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ও উন্মুক্ত সীমান্ত রয়েছে। অর্থনৈতিক সংকট ও পারিবারিক সম্পর্কের কারণে দুই দেশের মানুষের যাতায়াত দীর্ঘদিনের।

পশ্চিমবঙ্গ ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে বহু নথিপত্রহীন অভিবাসী বছরের পর বছর অনানুষ্ঠানিক শ্রমবাজারের অংশ হয়ে উঠেছেন। তবে অধিকারকর্মীদের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে কেবল জাতিগত পরিচয়ের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুব্রত সাহা বলেন, “মঙ্গলবার থেকে দলে দলে মানুষ হাকিমপুর সীমান্ত চেকপোস্টে আসছেন। তাঁরা খবর পেয়েছেন, এই চৌকি দিয়ে বাংলাদেশে যাওয়া সম্ভব।”

কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের প্রথমে যাচাই-বাছাইয়ের জন্য আটককেন্দ্রে নেওয়া হবে। এরপর সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাঁদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

২০ বছর বয়সী আবদুল শেখ বলেন, “আমার জন্ম কলকাতায়। কিন্তু আমার ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো কোনো বৈধ কাগজপত্র নেই। এখন আমাকে ভারত ছাড়তে বলা হচ্ছে।”

তিনি বলেন, “আমার সব আশা ভেঙে গেছে। আমি কীভাবে প্রমাণ করব আমি বাংলাদেশি, সেটাও জানি না।”

তিন বছর আগে বাবার চিকিৎসার জন্য ভারতে যাওয়া রাজমিস্ত্রি আরিফুল সরদার বলেন, “আমরা অসহায় বোধ করছি। যেহেতু এটি এখন সরকারি নির্দেশ, তাই আমরা ফিরে যাচ্ছি।”

সীমান্তরক্ষীরা জানিয়েছেন, সীমান্ত পার হওয়ার চেষ্টা বাড়ছে। অনেকে রাতের অন্ধকারে নদীপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। সীমান্ত পাহারা দেওয়া বর্তমানে কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছেন এক বিএসএফ কর্মকর্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন