বিরোধী দলীয় আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিরোধী আসনে বিপ্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ

জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। এই অর্থ মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোও এই বরাদ্দের আওতায় আনা হবে।

এ সময় বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে কথা বলার সুযোগ দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, জেলা পরিষদের মাধ্যমে পরবর্তী সময়ে সিটি করপোরেশন এলাকার প্রকল্পগুলোতেও বরাদ্দ দেওয়া হবে।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিরোধী দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে সে সময় কোনো ধরনের উন্নয়ন বরাদ্দ পাননি। বরং পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছিল।

স্পিকার আরও বলেন, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকায় নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারেন না। তবে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব দেওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী