বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না, শঙ্কামুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১২টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে আনা হয়। কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসা দেখভাল করছেন। সতর্কতার অংশ হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানান, মান্না বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। ওই বার্তায় তিনি হার্ট অ্যাটাকের আশঙ্কার কথাও উল্লেখ করেন এবং দলটির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে হৃদ্‌রোগজনিত সমস্যায় মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে