দেরিতে মনোনয়ন, কান্নায় ভেঙে পড়লেন বাদশা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নির্ধারিত সময়ের আট মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল পাঁচটা আট মিনিটে আব্দুল্লাহ বাদশা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুরোধ জানান। তবে নির্ধারিত সময় অতিক্রম করায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় দেরির কারণ ব্যাখ্যা করে তিনি মনোনয়নপত্র গ্রহণের জন্য বারবার অনুরোধ করেন। একপর্যায়ে ইউএনওর কক্ষেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। তিনি অনুনয় করে বলেন, তিনি বিকেল পাঁচটার মধ্যেই কার্যালয়ে আসছিলেন, তবে রাস্তায় গাড়ির সমস্যার কারণে বিলম্ব হয়। বিষয়টি জানিয়ে তিনি একাধিকবার ফোনও করেছিলেন বলেও উল্লেখ করেন এবং দয়া করে মনোনয়নপত্র গ্রহণের আবেদন জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর কষ্ট তিনি বুঝতে পারছেন, তবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আইনগত কিছু বাধ্যবাধকতা রয়েছে। এসবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময় বিকেল পাঁচটার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা