আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর ।
এর আগে, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ একাধিক প্রার্থী ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন, ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন মিলিয়ে এ পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।