দিল্লিতে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত অনলাইন যুব আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

প্রতিযোগিতামূলক ও বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে গড়ে ওঠা এই আন্দোলন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। যন্তর মন্তরের সমাবেশকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে তার সঙ্গে পুলিশের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে কর্মীদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ দিপকে জানান, তিনি যন্তর মন্তরে উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন। তিনি সবাইকে জাতীয় পতাকা ও বই সঙ্গে আনার আহ্বান জানান। পাশাপাশি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে পুলিশ সদস্যদের ফুল দেওয়ারও অনুরোধ করেন। শান্তি ও ভালোবাসার মাধ্যমে আন্দোলন এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, অভিজিৎ দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশনে যাবেন। একই সঙ্গে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

সিজেপির অভিযোগ, নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি পরীক্ষায় নানা ধরনের অনিয়ম হয়েছে। এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগও দাবি করছে সংগঠনটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা অভিজিৎ দিপকে আন্দোলনটিকে একটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়াদিল্লিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে সিজেপির পক্ষ থেকেও অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন