দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান জানান, দলের শীর্ষ নেতৃত্ব বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় বরিশাল ক্লাবে আয়োজিত সভায় বিভাগের ধানের শীষের প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ২০ বছর পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ সময় পর নেতাকে বরিশালে স্বাগত জানাতে প্রস্তুতি এখন তুঙ্গে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি কর্মীসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে