এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে তিনি সারাজীবন মানুষের অধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। পেছনে ফিরে তাকালে তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন হিসেবে ধরা দেয় মানুষের ভালোবাসা ও বিশ্বাস, যা তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তাঁর কাছে একটি আমানতের মতো, যা রক্ষা করাই তাঁর জীবনের শেষ লক্ষ্য। বার্তায় তিনি সমর্থকদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই একসঙ্গে থাকলে লক্ষ্য অর্জন সম্ভব হবে।

ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তাটি দিয়েছেন বিএনপি মহাসচিব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা