গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকার আহ্বান সরকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়। এতে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে এ অনুরোধ জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বলেও উল্লেখ করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি বিধিনিষেধ রয়েছে।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার সরাসরি কিংবা ধারণকৃত কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনা মেনে চলবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী