গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা বকেয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর—গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের মোট প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়।

মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, এরপর গ্রামীণফোনের ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে।

তিনি আরও বলেন, টেলিটকের বকেয়া রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্ন খাতে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইকুইটি কনভার্সনের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

গ্রামীণফোনের ক্ষেত্রে বিটিআরসির অডিট আপত্তি অনুযায়ী মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকার বেশি। এর মধ্যে আদালতের নির্দেশনায় দুই কিস্তিতে প্রায় ২ হাজার ৩৯২ কোটি টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। বাকি অর্থ নিয়ে মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

রবির ক্ষেত্রে অডিট আপত্তি ও ভ্যাটসহ মোট পাওনার একটি অংশ পরিশোধ করা হয়েছে, বাকি অর্থ নিয়ে মামলা চলমান রয়েছে। একইভাবে বাংলালিংকের ক্ষেত্রেও আংশিক পরিশোধের পর অবশিষ্ট অর্থ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী