গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪শিশুর মৃত্যু হয়েছে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৭৭ জন হামে আক্রান্ত বা উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে, আর ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সিলেট ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৫৬১ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। আক্রান্তদের মধ্যে ৭৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং প্রায় ৬৯ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম