হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে: ইনকিলাব মঞ্চ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, শাহবাগই থাকবে আন্দোলনের কেন্দ্রবিন্দু।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘রূপসা থেকে তেঁতুলিয়া আজাদি, আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস’—এমন স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আজকের মতো আগামীকাল শনিবারও শাহবাগ অবরোধ থাকবে। সারা দেশ থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হবে। শহীদ হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।”

তিনি আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

এ সময় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, “আপনাদের সঙ্গে নিয়েই আমরা বিচার আদায় করব। শহীদ হাদি কি এই বাংলার মাটিতে বিচার পাবে না?”

তিনি বলেন, “হত্যাকারী যে-ই হোক, যত বড় শক্তির পেছনেই থাকুক, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আগেও এই দাবি জানিয়েছি, আজও জানাচ্ছি। বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি