ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের ৫ কঠোর শর্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চলমান কূটনৈতিক আলোচনা ও সংঘাত নিরসনের প্রক্রিয়ায় ইরানের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন পাঁচটি কঠোর ও গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে সবচেয়ে আলোচিত শর্ত হলো—ইরানের উৎপাদিত প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

রোববার (১৭ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র দাবি করেছে—ইরানের পরমাণু কর্মসূচির আওতায় থাকা একাধিক স্থাপনার মধ্যে কেবল একটি পারমাণবিক কেন্দ্র ভবিষ্যতে চালু রাখার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে জব্দ বা ফ্রিজ করে রাখা ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্তত ২৫ শতাংশ ছাড় দেওয়ার দাবিও প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

এছাড়া, মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সামরিক সংঘাতের অবসানকে এই আলোচনার সফলতার সঙ্গে সরাসরি যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সব শর্ত মেনে নিলেও দেশটির ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক চাপ ও হামলার হুমকি বহাল থাকতে পারে।

মার্কিন অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইরানের গণমাধ্যম। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এক সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে অর্জন করতে না পারা সুবিধা এখন আলোচনা টেবিলে আদায় করতে চাইছে যুক্তরাষ্ট্র।

সম্পাদকীয়তে বলা হয়, 'ওয়াশিংটন নিজে কোনো ছাড় না দিয়ে কৌশলে নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের অতি কঠোর অবস্থান শান্তি আলোচনাকে স্থায়ী অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে।'

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ১৪ দফা শান্তি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সতর্ক করে বলেন, ইরানের প্রস্তাব উপেক্ষা করলে ভবিষ্যতে এর “ভারী মূল্য” দিতে হতে পারে মার্কিন করদাতাদের।

অন্যদিকে, আলোচনায় বসার জন্য ইরানও পাঁচটি পূর্বশর্ত দিয়েছে। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা।

ইরান আরও দাবি করেছে, যুদ্ধের কারণে সৃষ্ট অবকাঠামোগত ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, 'ওয়াশিংটন কূটনীতিকে সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের ঢাল হিসেবে ব্যবহার করছে।'

তিনি আরও অভিযোগ করেন, 'প্রথমে সংকট তৈরি করা, পরে সেটিকে উসকে দেওয়া এবং শেষে শান্তি প্রতিষ্ঠার নামে নিজেদের অবস্থান চাপিয়ে দেওয়া, এটাই যুক্তরাষ্ট্রের পুরোনো কৌশল।'

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইরানের পাল্টা পদক্ষেপে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ে, যার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও মূল নীতিগত বিরোধের কারণে এখনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব হয়নি।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত